ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১১
প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৬
আপডেট: জানুয়ারি ১৭, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৬

লক্ষ্মীপুরে মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর সদর উপজেলার রামনগর মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জাহেদ হোসাইন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান পাটওয়ারী-এর সভাপতিত্বে এবং মাওলানা জাকির হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এস এম আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুদ পাটোয়ারী, বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন কিরন, ব্যবসায়ী মাহফুজুর রহমান, হানিফ পাটোয়ারী, মোঃ মহিবুল্লাহ পাটোয়ারী, শামসুদ্দিন পাটওয়ারী এবং প্রাক্তন সুপার মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসার প্রধান মোঃ নুরুল ইসলাম। তিনি বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। এতে করে দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার মানও আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা জাতির নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ভবন মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যতে এখান থেকে যোগ্য ও আলোকিত মানুষ তৈরি হবে। শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram