ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১২
প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৬
আপডেট: জানুয়ারি ১৭, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৬

বাউফল নার্সিং ইনস্টিটিউট এর নবীন বরণ ও প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান

নিলা বাউফল, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল নার্সিং ইনস্টিটিউট'র ৩৯জন শিক্ষার্থীকে নিয়ে নবীন ও শিরা বরণ এবং ৭২ জন শিক্ষার্থীকে প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারী)  দুপুর ১২টায় বাউফল উপজেলা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউফল নার্সিং ইনস্টিটিউট'র অধ্যক্ষ মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ। অধ্যক্ষ মরিশম বেগম নার্সিং এর জনক ফ্লরিস নাইটেঙ্গেল কে স্মরণ করেন ও শুভেচ্ছা বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় নার্সিং জনকের স্মরণে বক্তব্য রাখেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ তানভীর, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারিয়া ও প্রথম বর্ষের শিক্ষার্থী লিমা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা চাই আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকুক। আমরা যাতে আলাদা ভাবে গর্ব করে বলতে পারি বাউফল নার্সিং থেকে এসেছি। আজকের শপথের প্রতিটি বাক্য মেনে চলার চেষ্টা করবো।  তিনি আরও বলেন, নার্সরা ডাক্তারদের হেল্পিংহ্যান্ড হিসাবে কাজ করলেও রুগীদের একমাত্র সাহায্যকারী তারা। রুগীর পাশে থাকতে থাকতে তারা অনেক সময় রুঢ় আচরণ করেন রুগী ও তার স্বজনদের সাথে। বাউফল নার্সিং ইনস্টিটিউট,র শিক্ষার্থীদের যেন সে বদনাম না থাকে। আগামীর দিনগুলো সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শও দেন প্রধান অতিথি।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সহকারী অধ্যাপক ও প্রেসক্লাব সদস্য অহিদুজ্জামান সুপন ও রিপোটার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান, রিপোর্টার্স ইউনিটি সদস্য গোলাম কিবরিয়া সহ শতাধিক নার্সিং শিক্ষার্থী।

 নার্সিং ইনস্টিটিউট'র অধ্যক্ষ মরিয়ম বেগম বলেন, আমাদের এই ইনস্টিটিউটে অনেক যন্ত্রপাতি ও শিক্ষককের অভাব রয়েছে। প্রতিষ্ঠানের বর্তমানে ১১১ জন শিক্ষার্থী রয়েছেন। তৃতীয় বর্ষে রয়েছেন ৪০ জন দ্বিতীয়  বর্ষে রয়েছেন ৩২ জন এবং প্রথম বর্ষ নবীন যারা তারা আছেন ৩৯ জন।  অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের শিরা বরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ মিনারা বেগম শিক্ষার্থীদের প্রতীকী পড়িয়ে দেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram