ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১২
প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৬
আপডেট: জানুয়ারি ১৫, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৬

বাউফলে বিএনপি'র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিলা, বাউফল, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি'র কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি'র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র ছবি সম্বলিত ব্যানার, সাইনবোর্ডসহ কার্যালয়ের দরজা-জানালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে বাজার এলাকায় হঠাৎ করে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি'র কার্যালয় থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এক পথচারী। এ সময় তিনি ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে আশপাশের দোকানপাট রক্ষা পায়।

একাধিক এলাকাবাসী জানান, বিএনপি অফিসের ভেতরে ও বাইরে পেট্রোল ঢেলে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে ঘটনার সময় কাউকে প্রত্যক্ষভাবে আগুন দিতে দেখা যায়নি। চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী বলেন, কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আমাদের ধারণা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর লোকজন এই ঘটনা ঘটাতে পারে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এবিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram