ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৬
প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২৫
আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২৫

বাউফলে বিএনপি নেতার জামায়াতে যোগদান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতা হেলাল মুন্সি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সুর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।

এ সময় হেলাল উদ্দিন মুন্সী বলেন, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি থানা কমিটির বর্তমান সদস্য এবং উপজেলার নাজিরপুর ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। মাসুদ নবাগত নেতাকে স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram