ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৭
প্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০২৫
আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০২৫

গোবিন্দগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আবু তাহের, স্টাফ রিপোর্টার,গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - লালমনিরহাট সদর উপজেলার কুরুল মেধারাম (চর ফলিমারী) গ্রামের শহিদ আলীর ছেলে ইব্রাহিম (২২) এবং একই উপজেলার কর্নপুর গ্রামের মৃত খয়েম উদ্দিনের ছেলে নুর ইসলাম (৩২)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) হারুন অর রশীদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram