ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৬
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৫
আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৫

মানিকগঞ্জে বিষমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিতে কৃষক কর্মশালা অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ:

কৃষি প্রাণবৈচিত্র্য সুরক্ষা জৈব কৃষি চর্চায় হরিরামপুর উপজেলার আন্ধারমানিক কৃষিপ্রতিবেশ শিখন কেন্দ্রের সুনিল বিশ্বাসের বাড়িতে কৃষিপ্রতিবেশ চর্চা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্ভৌমত্ব প্রশিক্ষণ কমর্শালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) হরিরামপুর উপজেলা এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কমর্শালায় সভাপতিত্ব করেন আন্ধারমানিক অগ্রগামী কৃষক সংগঠনের সভাপতিত্ব কৃষক গবেষক ফিরোজ আহমেদ।প্রশিক্ষণে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, প্রোগ্রাম অফিসার শাহীনুর রহমান, সত্যরঞ্জন সাহা।

আন্ধারমানিক কৃষিপ্রতিবেশ শিখন কেন্দ্রে পরিচালনা করেন কৃষক গবেষক সুনিল বিশ্বাস ও বেনুবালা বিশ্বাস।অংশগ্রহনকারীগণ শিখন কেন্দ্রে তৈরী ভার্মি কম্পোষ্ট, গতকম্পোষ্ট, কচুরিপানা কম্পোষ্ট দেখেন ও অভিজ্ঞতা শেয়ার করেন।

নিজের জমিতে কচুরীপানার কম্পোষ্ট দিয়ে চাষ করেন মাচায় লাউ, মিষ্টি কুমড়া।জৈব সার দিয়ে জমিতে চাষ করেন বেগুন, ফুলকপি, বাঁধা কপি, মুলা, কচু, লালশাক, সবুজশাক, কালি, জিরা, ধনীয়া, মিষ্টি সজ, মেথি, মাঘি, চৈত্রা, শ্বেতী সরিষা।রেনুবালা বলেন আমি বীজ রাখি নিজের জমিতে চাষ করি।

আমার বীজ বাড়ি থেকে চাষ করা ফসলের বীজ বছরে ১২০ জনকে বিনিময় করে জৈব উপায়ে চাষাবাদে তথ্য আদান প্রদান করি।কৃষকগণ দেখে জৈব উপায়ে চাষাবাদ করার উদ্যোগ গ্রহন করেন। প্রষিক্ষণ কমর্শালায় পরিবেশ সুরক্ষায় কৃষিপ্রতিবেশ, জৈব কৃষি চর্চা, বীজবৈচিত্র্য সংরক্ষণ, প্রাণ প্রকৃতি রক্ষায় কৃষক উদ্যোগ, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সর্বভৌমত্ব আলোচনা ও গ্রুপে প্রতিবেদন তৈরী করে উপস্থাপন করেন অংশগ্রহনকারীগণ জৈব কৃষিচর্চার জন্য আগামী পরিকল্পনা তৈরী করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram