ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৬
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৫
আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৫

গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখার সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পার্শ্বে ব্যাংকটির প্রধান ফটকের সামনে থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখার প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ্য চারটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে থানা পুলিশ ও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ঘটনাস্থলে পৌঁছায়। র‍্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আইনগত প্রক্রিয়া শেষ হলে ককটেলগুলো নিস্ক্রিয় করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পুলিশ ইতোমধ্যে এলাকায় টহল জোরদার করেছে এবং ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram