ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১৪
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৫
আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৫

মানিকগঞ্জে শহর রক্ষা খাল সচলের দাবিতে মানববন্ধন

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ:

"পরিচ্ছন্ন খাল চাই, সারাবছর পানি চাই " এই স্লোগান নিয়ে আজ ১৭ ডিসেম্বর ২০২৫ বিকেল ৩.০০ ঘটিকা থেকে ৫.০০ ঘটিকা পর্যন্ত পূর্ব দাশড়া মুনিঋষি পাড়ায় প্রায় শতাধিক খালপার মানুষেরা খাল সংস্কার ও সচলের দাবিতে মানববন্ধন করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠী অধিকার ফোরাম ও দলিত ছাত্র কল্যান পরিষদের যৌথ আয়োজিত কর্মসূচিতে সংগঠনের সহ-সভাপতি দশরথ রবিদাস এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন বারসিক কর্মকর্তা কমল চন্দ্র দত্ত, ধারণা পাঠ করেন গাজী শাহাদাত হোসেন বাদল।

ভুক্তভোগীদের মধ্যে থেকে আলোচনায় অংশগ্রহণ করেন বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও গ্রীণ কোয়ালিশন সদস্য মো. মুনসুর আলী,ইয়ুথ গ্রীণ ক্লাবের সাধারণ সম্পাদক গাজী নাইফুর রহমান শাওন, দলিত ছাত্র কল্যান পরিষদের সভাপতি দীপিকা দাস প্রমুখ।

বক্তারা অনতিবিলম্ব মানিকগঞ্জ শহর রক্ষা খাল সংস্কার ও সচল ও সারাবছর পানি রাখার জন্য বাজারব্রীজের বাঁধ খুলে দেয়ার জোর দাবি জানায়।তারপর তারা পৌরসভার প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram