

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:
কক্সবাজারের চাঞ্চল্যকর কৃষককে গুলি করে হত্যার ঘটনায় পলাতক প্রধান অভিযুক্ত আব্দুল করিমকে (৩৫) গ্রেফতার করেছে পটুয়াখালী র্যাব-৮। উক্ত ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে পটুয়াখালী সদর হতে অভিযান পরিচালনা করে কক্সবাজারের চাঞ্চল্যকর কৃষককে গুলি করে হত্যার ঘটনায় করিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত করিম কক্সবাজার সদর উপজেলার ছনখোলা উত্তর নয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুস ছালাম এর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম একজন কৃষক। ধানক্ষেতে ছাগল ঢুকে ধান খাওয়াকে কেন্দ্র করে ভিকটিমের সাথে অভিযুক্তদের মনোমালিন্যকে কেন্দ্র করে গত ৩০ নভেম্বর বিকাল আনুমানিক সাড়ে ৩ টায় অভিযুক্তগণ একত্রে আগ্নেয়াস্ত্র ও মারাত্মক অস্ত্র ষশস্ত্র নিয়ে বাদীর বসতভিটায় প্রবেশ করে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এবিষয়ে পটুয়াখালী র্যাব ৮ এর স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। গ্রেফতারকৃত করিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং অপরাধ দমনে আমাদের এঅভিযান অব্যাহত থাকবে।
