ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৩
প্রকাশিত : ডিসেম্বর ৭, ২০২৫
আপডেট: ডিসেম্বর ৭, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ৭, ২০২৫

গোবিন্দগঞ্জে হিরোইন, ইয়াবা, চাপাতি সহ ৩জন গ্রেপ্তার

আবু তাহের, স্টাফ রিপোর্টার :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অ়ভিযানে ৪৭পুরিয়া হিরোইন, ২৭পিচ ইয়াবা, একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রয়ের নগদ ৩৭০০(তিন হাজার সাতশত) টাকা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নির্দেশনায় এস,আই নজরুল ইসলাম ও এ এস আই হাবীবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স গেল রাতে নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের বাবলু মিয়ার পরিত্যক্ত ঘরে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য অবস্থান করছে।

এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে ১। মেহেদী হাসান সবুজ সরকার(৩৮), একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ২। আপেল মাহমুদ(৩০), ও হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়া পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে৩। হুমায়ন কবীর(২৮) কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৪৭পুরিয়া হিরোইন, ২৭ পিচ ইয়াবা,একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রয়ের নগদ টাকা ৩৭০০ (তিন হাজার সাতশত)টাকা জব্দ করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। জনস্বার্থে মাদককের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে তিনি জানান।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram