ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৩
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৫
আপডেট: ডিসেম্বর ৫, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৫

বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় বাউফলে ফ্রি যাত্রীসেবা চালু

নিলা ,বাউফল, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল পৌর শহরে অসহায় ও দুস্থদের দৈনন্দিন চলাচল সহজ করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাউফল পৌর ছাত্রদল। সংগঠনের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন সড়কে চলাচলের জন্য একটি অটো সম্পূর্ণ বিনামূল্যে যাত্রী পরিবহন সেবা চালু করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বাউফল হাসপাতালের সামনে উদ্বোধনের মাধ্যমে সেবাটি শুরু করেন বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ।

উদ্বোধন অনুষ্ঠানে পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজক আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আমরা এই ফ্রি যাত্রীসেবা চালু করেছি। বাউফলের অসহায়, দুস্থ মানুষ প্রতিদিন চলাচলে অনেক কষ্টে হয়। তাদের কষ্ট লাঘব করতেই আমাদের এই ছোট্ট চেষ্টা। সামনে আমরা আরো কয়েকটি অটো ফ্রি সেবায় যুক্ত করবো এবং এটিকে নিয়মিত কার্যক্রম হিসেবে চালু রাখার চেষ্টা চলবে।

তিনি আরও বলেন, আমাদের নেত্রী সবসময় মানবিক কাজকে উৎসাহ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ছাত্রদল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। স্থানীয় সাধারণ মানুষ এমন উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।

বিশেষ করে হাসপাতালে যাতায়াতকারী রোগী, বৃদ্ধ, নারী শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ এ সেবায় উপকৃত হবেন বলে জানিয়েছেন। ফ্রি যাত্রীসেবা চালু হওয়ার পর থেকেই অনেকেই অটোতে চড়ে নিজেদের গন্তব্যে পৌঁছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ মানবিক উদ্যোগের ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, যেখানে মানুষের কষ্ট, সেখানে ছাত্রদল থাকবে। আমরা চাই বাউফলের মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তি পাক।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram