ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৪
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৫
আপডেট: ডিসেম্বর ৫, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৫

মানিকগঞ্জে বিশ্ব মাটি দিবস পালিত

মো. নজরুল ইসলামঃমানিকগঞ্জ:

"সুস্থ নগরের জন্য সুস্থ মাটি" এই প্রতিপাদ্য নিয়ে ৫ডিসেম্বর মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের আটকুরিয়া গ্রামের মুকন্ত মজুমদারের বাড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও এগ্রোইকলজী লার্নিং সেন্টার এর যৌথ আয়োজনে বিশ্ব মাটি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মাটি বৈচিত্র্য সুরক্ষায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সভায় রেনুবালা মজুমদারের সভাপতিত্বে ও বারসিক কর্মসূচি সমন্বয়কারী মো. মাসুদুর রহমান এর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক কর্মকর্তা মো শাহিনুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম। মাটির গন্ধ চিনে মাটির স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন কৃষক মো. দারোগ আলী,এএলসি তত্ত্বাবধায়ক মো. মজিবুর রহমান, রাশেদা বেগম,আব্দুল গনি প্রমুখ।

বক্তারা বলেন আমার মাটি আমার জীবন সুরক্ষিত রাখতে মাটি, পানি ও বায়ু দুষণ বন্ধ করতে হবে। বিশেষ করে অতিরিক্ত সার বিষ কীটনাশক ব্যাবহার কমিয়ে জৈব পদ্ধতির চাষাবাদে ফিরে আসতে হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram