ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৪
প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৫
আপডেট: ডিসেম্বর ৪, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৫

লক্ষ্মীপুরে হানাদার মুক্ত দিবস উদযাপন

এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।। ৪ ডিসেম্বর লক্ষ্মীপুর হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে জেলার বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেন। এর মধ্য দিয়ে পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার–আলবদরদের হত্যা, লুটপাট এবং নির্যাতনের হাত থেকে জেলাবাসী মুক্তি পায়।

দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধা সংসদ সাংস্কৃতিক কমান্ড, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, আবৃত্তি সংসদ এবং প্রগতি লেখক সংঘের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ সাংস্কৃতিক কমান্ড, লক্ষ্মীপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আরজু, জাতীয় কবিতা পরিষদের জেলা সভাপতি এস. এম. জাহাঙ্গীর, শিল্পী ফোরামের সভাপতি ড্যানি চৌধুরী শাকিক, সাংবাদিক কামাল উদ্দিন, এডভোকেট মাহমুদুর রহমান সুজন, সাংবাদিক ও কলামিস্ট এস. এম. আওলাদ হোসেন, সাংস্কৃতিক কর্মী আবদুল হান্নান সাগর, বাবুল চক্রবর্তী প্রমুখ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram