

মো.জরুল ইসলামঃ মানিকগঞ্জ:
"কীটনাশকে না বলি,জৈব কৃষি চর্চা করি " আজ(৩ ডিসেম্বর) মানিকগঞ্জের প্রেসক্লাব চত্বর মিলনায়তনে সকাল ১০.৩০ থেকে ১১.৩০ পর্যন্ত বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রীণ কোয়ালিশন এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক কীটনাশক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলা গ্রীণ কোয়ালিশন এর যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
বক্তব্য রাখেন কৃষক নেতা মো. ইব্রাহিম মিয়া,কৃষকবন্ধু মো. শহর আলী,কৃষক ভূট্টো মিয়া,কৃষাণী কমলা বেগম প্রমুখ। বক্তারা জনস্বাস্থ্য ও পরিবেশের উপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিয়ে অনেক তথ্যবহুল কথা বলেন।
তারা বলেন কীটনাশক বিশেষত নিষিদ্ধ কীটনাশক ব্যাবহার ও ভুল পদ্ধতি প্রয়োগ করে অনেক কৃষক রোগাক্রান্তসহ মৃত্যুর কাছে হেরে যাচ্ছে। এছাড়াও গবাদিপশুসহ পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে জৈব কৃষি চর্চা বৃদ্ধি করতে হবে।
