ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৬
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫
আপডেট: নভেম্বর ৩০, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫

পটুয়াখালীতে হত্যা মামলার মূল হোতাকে গ্রেফতার করেছে র‍্যাব

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

পটুয়াখালী সদর থানার চাঞ্চল্যকর সিধ কেটে অটোবাইক চালক মোঃ মোসারফ হোসেন (২৯) হত্যা মামলার মূল হোতা মোঃ ইব্রাহিম তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা পাঁচটায় র‌্যাব-৮ এবং র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী সদর থানার চাঞ্চল্যকর সিধ কেটে অটোবাইক চালক মোঃ মোসারফ হোসেন (২৯) হত্যা মামলার মূল হোতা মোঃ ইব্রাহিম তালুকদার (২৫), পিতা- জালাল তালুকদার, সাং-তুষখালী, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালীকে গ্রেফতার করেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ভিকটিম তার নিজ বাসায় অবস্থান করা কালে উল্লেখিত গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা সোয়া দুইটার সময় পটুয়াখালী সদর থানাধীন সেহাকাঠী সাকিনস্থ ভিকটিমের বসত ঘরের সামনের বারান্দার দরজার পূর্ব পাশে মাটির পিরার সিধ কেটে ঘরের ভিতরে ২জন প্রবেশ করে এবং বাইরেও কিছু লোক হাটা চলা করে।

মোঃ মোশারফ খান ঘরের বাতি জ্বালিয়ে ১জন আসামীকে ঝাপটে ধরলে আসামীদের হাতে থাকা ধারালো চাকু দিয়ে ১জন আসামী ভিকটিমের বুকের বাম পাশের পাজরে কোপ দেয়, অন্য ১জন আসামী তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিমের বাম পায়ের রানের উপর একটি কোপ ও হাটুর উপর দুইটি কোপ দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ভিকটিম জখম অবস্থায় ঘরের মেঝেতে পরে যায়। তাকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত্যু ঘোষণা করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram