

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:
র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর খুন ও ধর্ষণের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ নভেম্বর) রাত ৭টায় র্যাব-৮ ও র্যাব-১ এর যৌথ আভিযানিক দল ডিএমপি ঢাকা গুলশান থানাধীন গুলশান-২, রোড নং-৮৬, হাউজ নং-১২/১ সামনে অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী মোঃ জহিরুল ইসলাম ওরফে খোকনকে (৩৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জহিরুল মির্জাগঞ্জ উপজেলার সুন্দ্রা এলাকার বাসিন্দা হাকিম আলী মৃধার ছেলে। উল্লেখ্য, কাফরুল থানার মামলা নং- ২৯(০৯)১০, জিআর ৫৬৮/১০ ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৩(খ) এর ওয়ারেন্ট ভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
