ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৬
প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২৫
আপডেট: নভেম্বর ২৯, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২৫

সাংবাদিক শফিকুল ইসলামের পিতার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নিলা,বাউফল,পটুয়াখালী প্রতিনিধিঃ

বাউফল সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক দৈনিক একাত্তরের পাতা পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক শফিকুল ইসলামের বাবা আবদুর রশিদ চৌকিদারের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমাআ নামাজ বাদ এক দোয়া মিলাদের আয়োজনের মধ্যদিয়ে এ মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

তিনি গত বছরের (২৭ নভেম্বর-২৫) বুধবার দিন ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে পাঁচ ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে (২৮ নভেম্বর) শুক্রবার উপজেলার নওমালা বড় জামে মসজিদে জুমার নামাজের পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

পরে তার নিজ বাড়িতে দোয়া মাহফিল শেষে দুপুরের খাবারের আয়োজন করা হয়। মরহুমের পুত্র সাংবাদিক শফিকুল ইসলাম তাদের পিতার আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram