

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:
লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটসাইকেল ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মোঃ হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪) নামের দুই যুবকের মৃত্যর ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ব্রীকফিল্ড নামক স্থানে।
নিহত মোঃ হৃদয় হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ীর মোঃ শাহাজাহানের ছেলে। এবং নাজমুল হাসান একই বাড়ির মৃত শফিকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টায় কাটাখালি থেকে রামগঞ্জে আসার পথিমধ্যে সিএনজি চালিত একটি অটোরিক্সার সাথে হৃদয় ও নাজমুলকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজনই পাকা সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই হৃদয় হোসেনের মারা যায়। এবং গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মৃতু্যবরণ করে।
রামগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। সিএনজি চালক ঘটনার পরপরই পলাতক রয়েছে।
