ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৬
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৫
আপডেট: নভেম্বর ২৭, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৫

পটুয়াখালী-৩ এর হাসান মামুনের অঙ্গীকার“সিদ্ধান্ত যাই হোক’শেষ কথা বলবে জনগণ”

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

“গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা দীর্ঘ ১৭ বছর কারাবরণ করেছি, রক্ত দিয়েছি—তবুও মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না।” আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন।

বৃহস্পতিবার(২৭ নভেম্বর) বিকাল ৪টায় গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জমা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই আসনে বিএনপি সুসংগঠিত ও শক্ত অবস্থানে রয়েছে।

জনগণের প্রত্যাশা স্পষ্ট—দলের দুঃসময়ের পরীক্ষিত ও মাঠের লড়াকু নেতাকেই মনোনয়ন দিতে হবে। সিদ্ধান্ত যাই হোক, শেষ কথা বলবে জনগণ।” সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন মন্তব্যের জবাবে তিনি বলেন, “অনেকে বলেন—বিএনপির সভায় নাকি আওয়ামী লীগের লোকজনও আসে। আমি বলব, আসুন। যারা কোনো অত্যাচার-নির্যাতনে জড়িত নন, যাদের নামে মামলা নেই—তারা সবাই জনগণের সভায় যোগ দিতে পারেন। জনগণের কথা বলাই এখানে মুখ্য, রাজনৈতিক পরিচয় নয়।” সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আশ্বাস দিয়ে বলেন, “আমরা আপনাদের নিরাপত্তা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবো। মুসলিম ও সনাতন—উভয় সম্প্রদায়ের সমান উন্নয়নই আমাদের লক্ষ্য।

” স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি ঘোষণা দেন, “বিএনপি ক্ষমতায় এলে গলাচিপা–দশমিনার প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা, বেরিবাঁধ নির্মাণ, সীমানা বিরোধসহ সব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে, ইনশাআল্লাহ।” সভায় সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জেল হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাইসুল ইসলাম জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার ও মোশারফ আকন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, উপজেলা দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান এবং স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram