ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৬
প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৫
আপডেট: নভেম্বর ২৬, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৫

সাঘাটায় চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে কয়েকজন ইউপি সদস্যের মিথ্যা অভিযোগ

আবু তাহের, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা :

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল নিয়মিত জনগণের সেবা প্রদান করলেও তার কয়েকজন ইউপি সদস্য মিথ্যা অভিযোগ ও বিরোধিতা করে আসছে বলে অভিযোগ উঠেছে!

জানা যায়, হলদিয়া ইউনিয়নের আটজন ইউপি সদস্য স্বীয়স্বার্থ হাসিলের অসৎ উদ্দেশ্য দীর্ঘদিন ইউনিয়ন পরিষদে নিজেরা না গিয়ে গত কয়েকদিন ধরে চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

গত ২৬ নভেম্বর বুধবার দুপুরে চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল পরিষদে বসে এহেন ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, আমি নিয়মিত পরিষদে বসে আমার উপর অর্পিত দায়িত্ব জনগণের সব ধরণের নাগরিক সেবা করে আসছি। একজন লোক এসে আমাকে পায়নি এমন অভিযোগ করতে পারবে না।

এছাড়াও বিগত ১৬ মাসে সরকারি সকল সেবার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও ঊপজেলার সকল দায়িত্ববান কর্মকর্তাদের সাথে বিভিন্ন উন্নয়ন মূলক সেবা ও দরিদ্র জনগোষ্ঠির মাঝে সরকারি-বেসরকারি সকল কার্যক্রমে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি।

যার শত শত প্রমাণ ছবি ভিডিও রয়েছে। ষোলো মাস কেনো ষোলো দিন ও আমি পরিষদের কার্যক্রমের বাহিরে ছিলাম না। আমি জনগণের সাথে আছি আমরণ থাকবো। কিন্তু কয়েকজন ইউপি সদস্য আমাকে প্রশাসনের মাঝে অযথা বির্তকিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি খারাপ লোক হলে এই কম বয়সে জনগণ আমাকে একবার ইউপি সদস্য ও দুইবার তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতেন না।

তিনি আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক। আমার দায়িত্বে গুরুত্বপূর্ণ কোনো অবহেলা বা অনিয়ম প্রমাণ করতে পারলে আমি নিজে থেকেই সরে যাবো। কারণ আমি হলদিয়া ইউনিয়নের হাজার হাজার জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত চেয়ারম্যান।

হলদিয়া ইউনিয়নের সচিব আবু তাহের বলেন, চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যথাযথ সত্য নহে। চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল নিয়মিত পরিষদে বসছেন এবং সকল কার্যক্রম সঠিকভাবে পালন করে আসছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram