ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
প্রকাশিত : নভেম্বর ২২, ২০২৫
আপডেট: নভেম্বর ২২, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ২২, ২০২৫

মানিকগঞ্জে কৃষি প্রতিবেশ সুরক্ষায় নাগরিক সংলাপ

মানিকগঞ্জ,প্রতিনিধি:

"প্রাকৃতিক উৎস সুরক্ষা করি, সবুজ বিশ্ব গড়ি" এই স্লোগান নিয়ে আজ মানিকগঞ্জে সদর উপজেলা বিআরডিবি হল রুমে বেসরকারি উন্নয়ন সংগঠন বারসিক ও দাতা সংস্থা প্যান এশিয়ার সহযোগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত দেশীয় বীজসম্পদ ও কৃষি প্রাণবৈচিত্র্য রক্ষায় কৃষি প্রতিবেশবিদ্যার গুরুত্ব বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

নাগরিক সংলাপে মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাসির মাহমুদ এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বিআরডিবি মানিকগঞ্জ সদর শাখা চেয়ারম্যান মো. আওলাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান ও রত্না আক্তার, সাংবাদিক আসাদুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন আমাদেরকে অবশ্যই হাইব্রিড থেকে বেড়িয়ে দেশীয় বীজের ভান্ডার শক্তিশালী করতে হবে। কীটনাশকের বিকল্প বালাইনাশক ব্যাবহার করতে হবে। এগুলো বাস্তবায়নে সকলের সচেতনতা দরকার এবং সরকারি ও বেসরকারি সবাই একসাথে কাজ করতে দৃঢ় প্রত্যয়ী হতে হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram