ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৪
প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৫
আপডেট: নভেম্বর ১৭, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৫

শেখ হাসিনার ফাঁসির রায়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাঁসির আদেশ হওয়ায় লক্ষ্মীপুরে উল্লাস ও স্বস্তি প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে তারা।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের চক বাজার জামে মসজিদের সামনে থেকে আনন্দ মিছিল বের করে বিপ্লবী ছাত্র-জনতা। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এসে শেষ। এর আগে চক বাজার এলাকায় আহত জুলাই যোদ্ধাদের আয়োজনে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন এনসিপি নেতা জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান রাফি, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, ছাত্রনেতা ইসমাইল হোসেন ফয়সাল, ইউসুফ আলম রিপন, জুনায়েদ হোসেন খান প্রমুখ।

এ সময় তারা বলেন, খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি হওয়ায় জুলাই শহীদদের আত্মা শান্তি পেয়েছে। আমরা ন্যায় বিচার পেয়েছি। ভবিষ্যতে আর কোন সরকার যেন হাসিনার মত ফ্যাসিস্ট না হয়ে ওঠে এই রায় তার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। পলাতক হাসিনাকে অতিদ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে এই রায় জনসম্মুখে কার্যকর করার দাবিও জানান তারা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram