ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৫
প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৫
আপডেট: নভেম্বর ১৭, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৫

বাউফলে ৩য় শ্রেণীর শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

নিলা, বাউফল, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ইক্বরা ইসলামিক মডেল একাডেমির ৩য় শ্রেণির শিক্ষার্থী আদিল (৮) কে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে।

গত বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হলে আজ সোমবার (১৭ নভেম্বর) ৫দিন পরে আদিলকে দেখতে যান শিক্ষকরা।

পারিবারিক সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সময় এক শিক্ষার্থী জোরে হেসে উঠলে তা দেখে আদিলও হাসে। এতে শিক্ষক বাইজিদুর রহমান ক্ষিপ্ত হয়ে প্রথমে লাঠি দিয়ে তাকে আঘাত করেন। পরে আদিলের মাথা ধরে ছেলেদের টেবিল থেকে মেয়েদের টেবিলের ওপর আছড়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

বিকেলে আদিলকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান, শিশুটির দুই কানে ক্ষত হয়েছে এবং ডান কানের পর্দা ছিঁড়ে গেছে।

শিশুটির মা লিমা আক্তার বলেন, দুপুরে খাবার খেতে গিয়ে বিষয়টি জানতে পারি। পরে বুঝতে পারি শিক্ষক তাকে মারধর করেছে। অভিযুক্ত শিক্ষক বাইজিদুর রহমান বলেন, মেডিকেল রিপোর্ট তো মিথ্যা নয়। তবে আমি তাকে এতটা মারিনি। হয়তো শারীরিক দুর্বলতার কারণে এমন হতে পারে।

ইকরা একাডেমির পরিচালক মুশফিকুর রহমান বলেন, ঘটনা যেভাবেই হোক ঘটেছে। বিদ্যালয়ের সুনাম রক্ষায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, বাণিজ্যিক বা আবাসিক ভবনে স্কুল পরিচালনা বেআইনি। দ্রুত তদন্ত করে শিশুদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram