ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২২
প্রকাশিত : নভেম্বর ২, ২০২৫
আপডেট: নভেম্বর ২, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ২, ২০২৫

রাঙ্গাবালীতে সাবেক মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা’ প্রতিবাদে গলাচিপায় সংবাদ সম্মেলন

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন এলাকার সাবেক ইউপি সদস্য মো. মোজাম্মেল মেম্বার তার বিরুদ্ধে দায়ের করা একটি মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (১ নভেম্বর) রাত ১০টায় গলাচিপা উপজেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মো. মোজাম্মেল মেম্বার বলেন, “আমি মো. মোজাম্মেল হক প্যাদা, পিতা মৃত সামসুল হক প্যাদা, সাং চরবেস্টিন, ইউনিয়ন চরমোন্তাজ। বহু বছর ধরে এলাকার মানুষের সঙ্গে সুনামের সঙ্গে বসবাস করছি এবং জনগণের ভোটে দু’বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। আমার বাবা এবং চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল মুন্সী একই দলের হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সেই নির্বাচনের জের ধরে একটি মহল আমার সামাজিক সুনাম নষ্ট করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “গত ৫ আগস্টের পর ইউনিয়নের বিভিন্ন চর, খাল ও সরকারি বনবাগান অবৈধভাবে টাকার বিনিময়ে বিক্রি করা হয়। এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় একটি প্রভাবশালী মহল আমার ওপর ক্ষুব্ধ হয় এবং আমাকে হেয় প্রতিপন্ন করতে হামলার পাশাপাশি পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করে।” মোজাম্মেল মেম্বার জানান, চরবেস্টিন এলাকার মো. ফিরোজ ডাকুয়া (পিতা: মোসলেম ডাকুয়া) নামের এক ব্যক্তিকে ব্যবহার করে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান এবং মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান। তিনি আরো বলেন, “আমি সাবেক একজন নির্বাচিত প্রতিনিধি ও সাধারণ মানুষের সেবক। আমার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমি আইন ও প্রশাসনের ওপর আস্থা রাখি—আশা করি সত্যের জয় হবেই।

” উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. ফিরোজ ডাকুয়া (৪৭), পিতা: মৃত আলহাজ্ব মোসলেম ডাকুয়া, সাং চরবেস্টিন, থানা রাঙ্গাবালী, জেলা পটুয়াখালী একটি মামলা দায়ের করেন (সি. আর মামলা নং- ৪১৬/২০২৫, ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/১০৯ দঃবিঃ)।

মামলায় আসামি করা হয়েছে—মো. মুজাম্মেল হক প্যাদা (৫০), পিতা: মৃত সামসুল হক প্যাদা; মো. মারুফ প্যাদা (২৭), মো. মীম (২৪), উভয়ের পিতা: মো. মুজাম্মেল হক প্যাদা; মো. মামুন প্যাদা (৪৫), পিতা: মৃত সামসুল হক প্যাদা; মো. মাহাবুব গাজী (৪০), পিতা: আব্দুল হক গাজী; মো. মাহজীব তালুকদার (২৬), পিতা: মো. মিন্টু তালুকদার; মো. আরিফ সিকদার (২২), পিতা: মো. সেকান্দার সিকদারসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram