

সৈয়দপুর,প্রতিনিধি:
সৈয়দপুরে গভীর রাতে ডাকাতির সময় একজনকে আটক করা হয়েছে।
৩১ অক্টোবর দিবাগত রাত আনুমানিকভাবে ২:৩০ টার দিকে কুন্দল নর্দান কোল্ড স্টোরেজের কাছে সাংবাদিক *আবু বিন আজাদের ভাই নরুল হুদার বাসায় সংঘটিত হয় ডাকাতির চেষ্টার এই ঘটনা।
ডাকাতদলের পরিকল্পনা অনুযায়ী ওইদিন গভীর রাতে তারা ডাকাতির উদ্দেশ্যে এগিয়ে আসে। এ সময় চক্রের একজন সদস্য বাড়ির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজনের সচেতনতায় সে আটকে পড়ে। ওই সদস্য এর ভাস্য অনুযায়ী তাদের বাসা পার্শ্ববর্তী পার্বতীপুরে।
তবে প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানান তাদের বাসা আরো দূরে হতে পারে। ঘটনার পরপরই অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আটক করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
