ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২২
প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২৫
আপডেট: অক্টোবর ৩০, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২৫

দেবীগঞ্জে নিম্ন আদালতে আত্মসমর্পণে আওয়ামী লীগ নেতাদের জেলহাজতে প্রেরণ

লিটন প্রধান নিজস্ব প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্ট থেকে ৪২ দিনের আগাম জামিন গ্রহণের পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাঁদেরকে হাজতে প্রেরণ করেন।

জেলহাজতে আদালতে প্রেরণকারীরা হলেন, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তবিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দেবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বৃক্ষ প্রেমিক, দেবীগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, ধর্ম বিষয়ক সম্পাদক, বাজার মসজিদের সাবেক খতিব ও থানা মসজিদের ইমাম হাফেজ হাসিনুর রহমান, এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ,স,ম, নুরে আরিফ।

প্রকাশ থাকে যে, আওয়ামী লীগ নেতা আ স ম নুর নেওয়াজ শারীরিক অসুস্থতার কারণে জামিনে মুক্তি পান। মামলার তদন্ত ও পরবর্তী শুনানি পর্যন্ত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram