ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২২
প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২৫
আপডেট: অক্টোবর ৩০, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২৫

সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী):

আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসেবে নীলফামারীর সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাত নয়টায় পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সমিতির নির্বাচন আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশনার সাইফুল আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আখতার শাহিন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল মুনতাকিম, আলহাজ্ব রশিদুল হক সরকার, জামায়াতে ইসলামী শহর আমির শরফুদ্দিন খান ও সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব বাদশাহ মিয়া, আফতাব আলম এমাদি, হাজী মাহাবুব,হাজী মো. ইমতিয়াজ, হাজী মমতাজ মিন্টু, বিএনপি নেতা এরশাদ হোসেন (পাপ্পু) এবং শেখ নিজামউদ্দিন আশরাফী প্রমুখ।

সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. ফারহান আরিফ, এবং সভাপতিত্ব করেন আব্দুর রাজ্জাক।

সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মো. ফজলুল হক ও মো. রাজু।

সভায় ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন আলহাজ্ব আজিম, মো. বাবলু, মো. মেরাজ, মো. আতিক আনিস, আব্দুল্লাহ আল মামুন, মো. পাপ্পু, আলহাজ্ব মো. ইমতিয়াজ, শেখ আফতাব আলম এমাদি, এস.কে. নিজামউদ্দিন আশরাফী, শেখ বাবলু, মো. ওয়াজেদ আলী, আলহাজ্ব রশিদুল হক সরকার, মো. চানু, অ্যাডভোকেট ওবায়দুল, মাসুদ চৌধুরী, শরফুদ্দিন খান, এরশাদ হোসেন (পাপ্পু), শাহীন আখতার শাহিন ও হাফেজ আব্দুল মুনতাকিম।

বক্তারা বলেন, “সৈয়দপুর শান্তির শহর  এখানে কোনো পক্ষ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।”

তাঁরা আরও বলেন, “আমরা বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে বিভক্তি চাই না। একাধিকবার ঐক্যের চেষ্টা করা হলেও একটি পক্ষের অনড় অবস্থানের কারণে ঐক্য সম্ভব হয়নি।”

বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ৫৪০ জন বলে জানা গেছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram