ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৩
প্রকাশিত : অক্টোবর ২৮, ২০২৫
আপডেট: অক্টোবর ২৮, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ২৮, ২০২৫

গাইবান্ধায় সংবদ্ধ অটো ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা:

গাইবান্ধায় সংবদ্ধ অটো ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চান্দের ভিটায় এলাকা থেকে অটো ছিনতাইয়ের সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে সৈকত ও তার স্ত্রী মনিরা আক্তার, ননদ কনা আক্তার ও তার স্বামী রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদিবাড়ি গ্রামের নুর আলম মিয়ার ছেলে চাদ মিয়া।

পুলিশ জানায়, সকালে জেলা শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে চান্দের ভিটা যাওয়ার জন্য একটি অটো রির্জাভ ভাড়া করে দুই নারীসহ গ্রেপ্তার ওই ৪ অটো যাত্রী। চান্দের ভিটা এলাকার পাশাপাশি পৌঁছালে আকস্মিকভাবে অটো থামিয়ে অটো চালক আমিনুল ইসলাম কে বেদম মারপিট করে রাস্তার পাশে তাকে ফেলে রেখে অটো নিয়ে পালানোর সময় অটো চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

এ সময় অটো সহ ওই ৪ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অটো চালককে উদ্ধার করে ও ওই ৪ ছিনতাইকারীকে আটক করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার জানান, আটক ৪ জনের বিরুদ্ধে ছিনতাই ও দস্যুতার মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। তারা দীর্ঘদিন থেকে সংবদ্ধভাবে ছিনতাই করে আসছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram