ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২২
প্রকাশিত : অক্টোবর ২৮, ২০২৫
আপডেট: অক্টোবর ২৮, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ২৮, ২০২৫

মনোনয়ন চূড়ান্ত নয়’ তবুও বাউফলে বিএনপি নেতার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নিলা, বাউফল, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি'র মনোনয়ন এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। এরইমধ্যে উপজেলার সূর্য্যমনি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাহবুব জোমাদ্দারের উদ্যোগে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের আয়োজনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সূর্য্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারস্থ বিএনপি অফিসে মাহবুব জোমাদ্দারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।

মিছিল শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তিনি। এসময় মাহবুব জোমাদ্দার দাবি করে বলেন, আজ ঢাকায় কেন্দ্রীয় বিএনপি'র সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাউফলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সব মনোনয়ন প্রত্যাশীকে একত্র করে আমাদের প্রাণপ্রিয় নেতা মু. মনির হোসেন ভাইয়ের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। তাই আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছি।

তিনি আরও বলেন, যারা আনন্দ মিছিলে অংশ নিয়েছেন, তাদের জন্য তাৎক্ষণিকভাবে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। সবাই এখন বিভিন্ন ইউনিয়নে গিয়ে মনির ভাইয়ের পক্ষে প্রচারণা চালাবেন। তবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিএনপি'র সহ-দপ্তর সম্পাদক মু. মনির হোসেন একপ্রকার বিস্ময় প্রকাশ করে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। কেউ আমার সঙ্গে এ নিয়ে কথা বলেনি। শুধু শুনেছি বাউফলে কেউ মিষ্টি বিতরণও মিছিল করেছে। এটি ঠিক হয়নি। দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। তারা দলের প্রচারের জন্য মিছিল করতে পারে, তবে মনোনয়ন নিয়ে এভাবে প্রচারণা ভুল হয়েছে। বিষয়টি সংগঠন খতিয়ে দেখবে।

এ বিষয়ে সূর্য্যমনি ইউনিয়ন বিএনপি'র সভাপতি মনিরুজ্জামান হাওলাদার বলেন, এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। দল মনোনয়ন নিশ্চিত করলে সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। এর আগে এভাবে আয়োজন করা দলের নীতির পরিপন্থি কাজ বলে আমি মনে করি।

এদিকে ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় নেতাকর্মী ও নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে একে অতি উৎসাহী আচরণ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ এটিকে দলের নেতৃত্বে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বলেও উল্লেখ করেছেন। ঘটনা নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সূর্য্যমনি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাহবুব জোমাদ্দারের এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram