ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০১
প্রকাশিত : জুলাই ২৫, ২০২৫
আপডেট: জুলাই ২৫, ২০২৫
প্রকাশিত : জুলাই ২৫, ২০২৫

সৈয়দপুরে ডিবি পুলিশের হাতে ৩ প্রতারক আটক

দৈনিক আজকাল বাংলা রিপোর্ট:

নীলফামারীর সৈয়দপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন প্রতারককে আটক করে জেলা ডিবি পুলিশ। ২৩ জুলাই রাতে ৫৪২টি সিম ও কয়েকটি মোবাইলসহ ওই তিন প্রতারককে আটক করা হয়।

ডিবি পুলিশ পরিদর্শক (নি.) মো.আকতার হোসেন জানান, সৈয়দপুর শহরের তামান্না সিনেমা হলের সামনে থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন-দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার রামভদ্রপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মামুন (২২) ও একই এলাকার মহিবুল ইসলামের ছেলে মুরাদ ইসলাম (২৩) অপরজন নীলফামারী জেলা সদরের পলাশবাড়ী গ্রামের মো. জহর আলীর ছেলে ইউনুস নবী সোহেল (২১)।

এরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তাদের সহযোগীদের সহায়তায় বিভিন্ন সহজ-সরল মানুষের নামে রেজিস্ট্রেশনকৃত সিম নিজের হিসাবে ব্যবহার করেন। এরপর বিভিন্ন মানুষের মোবাইল নম্বর হ্যাক করে তাদের মোবাইল হতে বিকাশ ও নগদ অ্যাপসের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিলেন।

পরে তাদেরকে সৈয়দপুর থানায় সোপর্দ্দ করা হয়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফইম উদ্দিন জানান, ২৪ জুলাই তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram