ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০৯
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৬
আপডেট: এপ্রিল ১৪, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৬

মানিকগঞ্জে গ্রামীন পরিবেশে বৈচিত্র্যময় নববর্ষ উদযাপন

মো.নজরুল ইসলাম:মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সদর উপজেলার আউটপাড়া গ্রামে কৃষক-কৃষাণীদের উদ্যেগে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগীতায় দিনব্যাপি নানা আয়োজনে পালিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী জহুরা বেগম এবং পরিচালনা করেন বারসিক কর্মকর্তা গাজী শাহাদত হোসেন বাদল। উক্ত অনুষ্ঠানের আলোচনায় অংশগ্রহন বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল চন্দ্র রায়।

আলোচন অংশগ্রহণ করেন সাবেক ইউপি সদস্য মনসুর আলী, নারীনেত্রী আসমা আক্তার প্রমুখ। বক্তারা বলেন বাংলা নববর্ষের অন্যতম উপাদান সর্বত্র বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। দেশীয় সংস্কৃতি সুরক্ষায়া লোকজ কৃষি চর্চা অব্যাহত রাখতে হবে। বিদেশি সংস্কৃতি ও কর্পোরেট কৃষি চর্চা পরিহার করতে হবে।

বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার উল্লেখযোগ্য বিষয়গুলো মধ্যে ছিল-বালিশ খেলা,অচাষকৃত ৮১ ধরণের উদ্ভিদের পরিচিতি ,প্রজন্ম থেকে প্রজন্ম স্তরে ৪৪ ধরণের বীজ বিনিময় ,লোকসংগীত,বাংলার চিরায়িত খাবার পান্তা ভাত ইত্যাদি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram