ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০১
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫
আপডেট: জুলাই ২৩, ২০২৫
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫

নিজেদের মধ্যে ঐক্য দৃশ্যমান করতে বলেছেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

দৈনিক আজকাল বাংলা রিপোর্ট:

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরেকটু দৃশ্যমান করতে বলেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চারটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এসব কথা জানান তিনি। 

আসিফ নজরুল বলেন, ‘আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। যতগুলো দল কথা বলেছে, প্রত্যেকেই বলেছেন— ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনও মতভিন্নতা নেই, কোনও বিরোধ নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন—রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝেমধ্যে কথা বলতে পারি। তার মানে এটা না, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী, রাজনীতির মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে। এটা থেকে কোনোভাবেই আমাদের ধারণা করা উচিত না যে, ফ্যাসিবাদ-বিরোধী ঐক্য কোনও ফাটল আছে। এমন ধারণা আমাদের করা উচিত না। এটা উনারা আমাদের জানিয়েছেন।’
 
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুটি জিনিসের উপর হাইলাইট করা হয়েছে। একটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই। আমাদের কিছুটা ঘাটতি সম্পর্কে ওনারা বলেছেন। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। প্রধান উপদেষ্টা বলেছেন—আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়।’

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আসিফ নজরুল আরও বলেন, ‘আপনারা ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে হোক বা গঠনমুলক কোন কর্মসূচি হোক আপনারা যদি একসঙ্গে থাকেন, এটা যদি মানুষ দেখে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষ অনেক খুশি হবে দেখলে। মানুষ আপনাদের একসঙ্গে দেখতে চায়।’

উপদেষ্টা বলেন, ‘উনারা (রাজনৈতিক নেতা) বলেছেন, উনাদের মধ্যে ঐক্য হচ্ছে যে উনারা মাঠে যাই বলুন না কেন যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখনই উনারা এসে হাজির হন। ঐক্যের আরেকটা প্রমাণ দিয়ে বলেছেন, তারা তো প্রতিদিন ঐকমত্য কমিশনের মিটিংয়ে যাচ্ছেন। উনারা চারটি বড় দল মূলত যে বার্তা আমাদের দিয়েছেন তা হচ্ছে, ফ্যাসিবাদ-বিরোধী একতা, কোনোরকম হতাশা, টেনশন থাকার প্রয়োজন নাই। উনারা আইডেন্টিফাই করেছেন যে, দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে, ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মাঝে মাথা চাড়া দেয়। সেক্ষেত্রে আমাদের বলেছেন, প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে। আমরা বলেছি, মাঠে ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন।’

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram