ঢাকা
প্রকাশিত : May 13, 2025
আপডেট: May 13, 2025
প্রকাশিত : May 13, 2025

লক্ষ্মীপুরে শিক্ষকের নির্মম নির্যাতনে প্রাণ গেল এক শিক্ষার্থীর

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরে সদরের একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ বছরের এক হাফেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম সানিম হোসেন। সে রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চর বংশী ইউনিয়নের মাতাব্বর বাড়ির হুমায়ুন মাতাব্বরের ছেলে।

সানিম লক্ষ্মীপুরের আল মুঈন ইসলামি একাডেমির আবাসিক ছাত্র ছিল। মাত্র সাত বছর বয়সেই সে কুরআনের ২০ পারা মুখস্থ করেছিল বলে জানিয়েছে তার পরিবার।

পরিবারের দাবি, শিক্ষকের নির্যাতনের কারণেই সানিমের মৃত্যু হয়েছে। তারা জানান মাদ্রাসা শিক্ষক মাহমুদুর রহমান প্রায়শই সানিমকে মারধর করতো এবং সানিম এই বিষয়ে আগে তার পরিবার কে বেশ কয়েকবার জানিয়েছিল। তবে, আল মুঈন ইসলামি একাডেমির কর্তৃপক্ষ বলছে, সানিম আত্মহত্যা করেছে।

তাদের ভাষ্য অনুযায়ী, মাদ্রাসা শৌচাগারের ভিতরে জানালার সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় শিশুটিকে পাওয়া গেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল হক জানান আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক ভাবে সানিমের গলায় দাগ দেখতে পেয়েছি। প্রাথামিক ভাবে ধারনা করা হচ্ছে বাচ্ছা ফাঁস নিয়েছে তবে সেই সাথে বাচ্চাটি শরীরের বিভিন্ন স্থানেও নির্যাতনে চিহ্ন দৃশ্যমান, আমরা জানতে পেরেছি আজ সকালে অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান সানিম কে মারধর করেছে,আমরা অভিযুক্ত শিক্ষক কে আটক করেছি এবং ময়নাতদন্তের জন্য সানিমের মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে এবং দোষীদের রিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram