ঢাকা
প্রকাশিত : November 16, 2026
আপডেট: November 16, 2026
প্রকাশিত : November 16, 2026

তেজগাঁওয়ে ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। 

রাজধানীর তেজগাঁওয়ে ইয়াবাসহ মো. জাহাঙ্গীর হোসেন ওরফে ভুট্টো (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক কারবারি হিসেবে তার নাম রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়ার ২৬০/সি নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার  করা হয়।

বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের তেজগাঁও সার্কেলের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধার নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানের সময় মাদক কারবারির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দরজার সামনে থেকে তাকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, শয়নকক্ষের ওয়ারড্রোবের নিচের ড্রয়ারে রাখা একটি শপিং ব্যাগ থেকে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ১০টি সাদা পলিথিনের জিপার ব্যাগে এসব ইয়াবা রাখা ছিল। প্রতিটি ব্যাগে ১০০টি করে ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. শাহ আলম মামলাটির বাদী হয়েছেন।

অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram