ঢাকা
প্রকাশিত : October 10, 2026
আপডেট: October 10, 2026
প্রকাশিত : October 10, 2026

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুইজনের কারাদণ্ড; মুচলেকায় হস্তান্তর দুইজন

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে দুজনকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজন কিশোর হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।

আটক ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চরলক্ষীবর্ধন গ্রামের মো. মামুন ইসলাম (২৩), মো. কামাল হোসেন (২৫), মো. রবিউল মৃধা (১৩) ও মো. মোহাম্মদ খান (১৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল জানান, আটক চারজনের মধ্যে দুজনকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজন কিশোর হওয়ায় মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনি বিধান: ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ৮ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনের জন্য সারা দেশে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞা মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০-এর অধীন প্রণীত মৎস্য বিধিমালা, ১৯৮৫-এর ১৩ বিধি অনুসারে কার্যকর করা হয়েছে।

মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় আইনের ৩ ধারার অধীন প্রণীত বিধি বা ৪ ধারার অধীন জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram