ঢাকা
প্রকাশিত : October 10, 2026
আপডেট: October 10, 2026
প্রকাশিত : October 10, 2026

গাইবান্ধায় ছেলে সেজে এক মেয়ে আরেক মেয়েকে বিয়ে : ৬ মাস সংসার

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে ছেলে সেজে এক মেয়ে আরেক মেয়েকে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে সালিশে মারধর, কান ধরে ওঠবস করানো ও তওবা পড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে শনিবার পর্যন্ত ওই এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সালিশে কনেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হলেও বর পরিচয়ে বিয়ে করা তরুণীকে মারধরের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও কাবিননামা অনুযায়ী, বরিশাল গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে চাঁদনী আক্তার নিজের নাম পরিবর্তন করে ‘রাসেল’ পরিচয়ে গত ১৫ এপ্রিল পলাশবাড়ী পৌরসভার হিজলগাড়ী গ্রামের তাজু মিয়ার মেয়ে লাবনী আক্তারকে বিয়ে করেন। বিয়ের কাবিননামায় বর হিসেবে রাসেল নাম ব্যবহার করা হয়।

পরে চাঁদনী ও লাবনীর বিয়ের বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি প্রথমে চাঁদনীর বাবা জানতে পারেন। এরপর ঘটনার মীমাংসার জন্য শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় লোকজনের উদ্যোগে সালিশ বৈঠক বসে।
সালিশে স্থানীয় বাসিন্দাদারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সেখানে লাবনীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত লোকজনের সামনেই বাঁশের কঞ্চি দিয়ে চাঁদনীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী হাসান মিয়া নামের এক ব্যক্তি বলেন, সালিশ চলাকালে চাঁদনীকে বাঁশের বেত দিয়ে মারধর করা হয় এবং কান ধরে ওঠবস করানো হয়। তাকে প্যান্ট-শার্ট পরতেও নিষেধ করেন সালিশকারীরা।
সালিশে উপস্থিত পলাশবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজ আহমেদ বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঘটনাটি মিমাংসা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ওই ঘটনাটি আমার জানা নেই।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram