ঢাকা
প্রকাশিত : September 24, 2026
আপডেট: September 24, 2026
প্রকাশিত : September 24, 2026

গাইবান্ধায় ৬ কেজি সাইকেলের ট্যাঙ্কি থেকে উদ্ধার : চালক পলাতক

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

পালসার মোটর সাইকেল চালিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে আসছিল দুই যুবক। অভিনব কায়দায় মোটর সাইকেলের সিটের নিচে ও ট্যাঙ্কির ভেতরে ঠাসাঠাসি করে রেখেছিল গাঁজা। নিয়মিত তল্লাসির মুখে পড়তেই চালক বাইক ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত জেলখানা মোড়ে রুটিন অনুযায়ী ট্রাফিক পুলিশ ডিউটি করে আসছিল।

সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহজনক একটি পালসার মোটরসাইকেলকে কর্তব্যরত ট্রাফিক টিএসআই হযরত আলী ও গৌতম থামানোর সংকেত দেয়।

কিন্তু মোটরসাইকেল চালক ট্রাফিকের সংকেত পাওয়ার সাথে সাথেই চালক কিছুটা সামনে গিয়ে বাইকটি রাস্তায় ফেলে রেখে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

পরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদর থানায় খবর দেয়। পুলিশ এসে ট্রাফিক পুলিশ ও উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেল সিট খুললে কালো পলিথিনে মোড়ানো কয়েকটি গাঁজার প্যাকেট দেখতে পায়। পরে বাইকের ট্যাঙ্কি ও পাশের কভারে ঠাসাঠাসি করে রাখা অনেকগুলো গাঁজা পাওয়া যায়।

গাঁজাগুলো ওজন করে দেখা যায় ৬ কেজি ৪৫০ গ্রাম ।

এব্যাপারে টিআই এডমিন আলতাফ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলা শহরকে যানজট মুক্ত রাখতে এবং মাদকের জিরো টলারেন্সে ট্রাফিক সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পুরাতন জেলখানা মোড়ে মাদক উদ্ধার করা হয়।

এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। সেইসাথে সিসি ফুটেজ দেখে চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram