ঢাকা
প্রকাশিত : September 23, 2026
আপডেট: September 23, 2026
প্রকাশিত : September 23, 2026

নিখোঁজের এক বছর পর কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। 

রাজধানীর বংশাল থেকে নিখোঁজের এক বছর পর এক কিশোরীকে উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। 

বংশাল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় এক কিশোরী। এ ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা মো. জিন্নাত বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি বলেন, জিডির তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক আড়াইটার দিকে শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার করে বংশাল থানা পুলিশ। পরবর্তীতে উদ্ধারকৃত কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram