ঢাকা
প্রকাশিত : September 21, 2026
আপডেট: September 21, 2026
প্রকাশিত : September 21, 2026

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণে ছাত্রলীগ নেতা গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।

রাজধানীর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।

পুলিশ জানায়, গ্রেফতার সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। 

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, গত ১৫ সেপ্টেম্বর দুপুর ১টা ১৫ মিনিটের দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আসে। পরে সেখানে ককটেল সদৃশ বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনায় নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ ওঠে।

ঘটনার পর গোয়েন্দা রমনা বিভাগের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় গতকাল রোববার মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে সালমান ইসলাম সাকিব ওরফে আসিফকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে গ্রেফতার সাকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চারটি ককটেল সদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি।

এডিসি নিয়াজ মেহেদী আরও জানান, গ্রেফতার সালমান ইসলাম সাকিব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা রমনা বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram