ঢাকা
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২৭
প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২৬
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২৬

কুয়াকাটায় বজ্রাঘাতে নদীতে নিখোঁজ বাউফলের জেলের মরদেহ উদ্ধার

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রাঘাতে নদীতে নিখোঁজের দুইদিন পর মান্তা সম্প্রদায়ের জেলে বাদল সরদারের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ নদীর লালবয়া সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থার তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বাদল বাউফল উপজেলার কালাইয়া গ্রামের অহিদ সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার সকালে পায়রা বন্দরের জেটি সংলগ্ন এলাকা থেকে নৌকা নিয়ে বাদল ও তার স্ত্রীসহ তিনজন রাবনাবাদ নদী নদীতে মাছ শিকারের উদ্দেশ্যে যায়। দুপুরে নদীতে জাল ফেলার সময় হঠাৎ বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় বাদল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুইদিন উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram