ঢাকা
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৫
প্রকাশিত : সেপ্টেম্বর ৭, ২০২৬
আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রকাশিত : সেপ্টেম্বর ৭, ২০২৬

বাউফলে মা-অভিভাবক সমাবেশে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফল নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, পরীক্ষার ফলাফল ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সমাবেশ শেষে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ফলাফলের সিট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম।

প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ে উপস্থিতির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram