

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়সাল মৃধা (২২) ও মো. রুবেল হোসেন (২০) নামের দুই মাদক কারবারিকে আ'ট'ক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আ'ট'ক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বটকাজল এলাকার মো. ফয়সাল মৃধার বাড়ির সামনের পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনাবেচা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ফয়সাল ও রুবেলের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আ'টককৃত মো. ফয়সাল মৃধা ওই এলাকার মো. রফিক মৃধার ছেলে এবং মো. রুবেল হোসেন একই এলাকার মো. ইউনুছ মৃধার ছেলে।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নম্বর-০৫, তারিখ: ০৩/০৯/২০২৬ খ্রিঃ, জিআর-৩১৭) রুজু করা হয়েছে। আ'টককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন বাউফল থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম।
