ঢাকা
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৯
প্রকাশিত : আগস্ট ১৯, ২০২৬
আপডেট: আগস্ট ১৯, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১৯, ২০২৬

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখা এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা যুবদলের আহবায়ক রাগীব হাসান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহমুদুল হাসান মামুন, আবু বকর সিদ্দিক স্বপন প্রমুখ।
বক্তারা স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ পথচলার ইতিহাস স্মরণ করে সংগঠনটির কার্যক্রমকে তৃণমুল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram