ঢাকা
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩২
প্রকাশিত : আগস্ট ৬, ২০২৬
আপডেট: আগস্ট ৬, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৬, ২০২৬

খিলক্ষেতে উদ্ধার হওয়া চার বছরের শিশু ফিরল বাবা-মায়ের কোলে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

রাজধানীর খিলক্ষেতে খেলতে বেরিয়ে পথ হারানো চার বছরের এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে খিলক্ষেত থানা পুলিশ। শিশুটির নাম –রাহিম।

পুলিশ জানায়, মঙ্গলবার খিলক্ষেত এলাকার লা-মেরিডিয়ান হোটেলের সামনে থেকে রাহিম নামের শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে শিশুটি তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন ছিল এবং তার ঠিকানা জানা যায়নি।

এরপর খিলক্ষেত থানা পুলিশ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব সোর্সের মাধ্যমে শিশুটির পরিচয় শনাক্ত করে। পরে তার বাবা রতন ও মা রোজিনার সন্ধান পাওয়া খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, মূলত খেলতে বেরিয়ে পথ হারিয়ে শিশুটি নিখোঁজ হয়ে গিয়েছিল। এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) নং–৩৬৩, তারিখ ৬ আগস্ট ২০২৬, মূলে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram