ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৭
প্রকাশিত : জুন ১৮, ২০২৬
আপডেট: জুন ১৮, ২০২৬
প্রকাশিত : জুন ১৮, ২০২৬

কৃষিপ্রতিবেশবিদ্যা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ |।

কৃষিপ্রতিবেশবিদ্যা (এগ্রোইকোলজি) চর্চার প্রসার, খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায্যতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে আয়োজিত তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক-এর আয়োজনে এবং ইনকোটা-র আর্থিক সহযোগিতায় মানিকগঞ্জের আরব ভবন মিলনায়তন-এ এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বারসিকের প্রকল্প সমন্বয়কারী রাশেদ আক্তার-এর সভাপতিত্বে এবং বিমল চন্দ্র রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী পর্বে সাতক্ষীরা ও মানিকগঞ্জ অঞ্চলের অংশগ্রহণকারী দলসমূহ তাদের কর্মপরিকল্পনা ও মতামত উপস্থাপন করেন।

প্রকল্পের স্থায়িত্বশীল বাস্তবায়ন বিষয়ে বক্তব্য রাখেন বারসিকের পরিচালক ও গবেষক পাভেল পার্থ, সৈয়দ আলী বিশ্বাস, কামরুজ্জামান সাগর এবং বারসিক সাতক্ষীরা অঞ্চল প্রধান শাহীন ইসলাম। এছাড়া বক্তব্য দেন বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ার্দার, শিমুল কুমার বিশ্বাস এবং সত্ত রঞ্জন সাহা,মো. নজরুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে উপকূলীয় অঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি মানিকগঞ্জ অঞ্চলের প্রকল্প কর্মকর্তা সত্ত রঞ্জন সাহা স্থানীয় কৃষি পরিস্থিতি, কৃষকের চ্যালেঞ্জ এবং কৃষিপ্রতিবেশভিত্তিক কৃষি চর্চার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় বারসিকের সাতক্ষীরা ও মানিকগঞ্জ অঞ্চলের প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠায় কৃষিপ্রতিবেশভিত্তিক কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে গবেষণা, নীতিগত উদ্যোগ এবং মাঠপর্যায়ে কৃষকদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার সম্প্রসারণ, খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায্যতা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram