ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১০
প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৬
আপডেট: জানুয়ারি ১৭, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৬

লক্ষ্মীপুরে দেশীয় এলজি পাইপগান ও কার্তুজসহ যুবক আটক

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুর সদর উপজেলায় দেশীয় অস্ত্র ও কার্তুজসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশের একটি দল সদর থানাধীন ০৬ নং ভাঙ্গাখা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের অলিপুর এলাকায় (সোহাগ হাজীর বাড়ি) রাকিবের বসতঘরে অভিযান চালিয়ে মোঃ আনোয়ার হোসেন (২৫) কে আটক করে। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি এলজি পাইপগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত মোঃ আনোয়ার হোসেন মিরিকপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ইসমাইল হোসেন এবং মাতার নাম মনোয়ারা বেগম। তিনি ০৬ নং ভাঙ্গাখা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram