ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৬
প্রকাশিত : ডিসেম্বর ৬, ২০২৫
আপডেট: ডিসেম্বর ৬, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ৬, ২০২৫

আনসার বাহিনীকে জড়িয়ে অসত্য সংবাদ: কর্তৃপক্ষের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা ।।

সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে “শেখ মুজিবের মূর্তি পাহারায় আনসার নিয়োগ” শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ধামরাই পৌর কার্যালয়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালের নিরাপত্তায় দুইজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিবেদনটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ ধরনের ভিত্তিহীন মনগড়া প্রতিবেদন প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আনসার বাহিনী কর্তৃক কখনোই কোন পৌরসভায় বিচ্ছিন্নভাবে আনসার সদস্য মোতায়েন করা হয়নি।

বস্তুত, সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুইজন ব্যক্তি আনসার বাহিনীর কোনো সদস্য নন এবং তারা কখনোই আনসার বাহিনীর পোশাক পরিধান করে দায়িত্ব পালন করেননি। বিগত সরকারের সময় পৌর কর্তৃপক্ষের মাধ্যমে মাসিক জনপ্রতি ১০,০০০/- (দশ হাজার) টাকার চুক্তিতে দুইজন বেসরকারি সিকিউরিটি সদস্য নিয়োগ দেওয়া হয়েছিলো। উক্ত নিয়োগের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো ধরণের সংশ্লিষ্টতা নেই।

উল্লেখ্য, এর পূর্বেও রাজধানীর মাতুয়াইল জরুরি শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের বিভিন্ন অনিয়ম সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদনে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত সিকিউরিটি কর্মীদের পোশাক অঙ্গীভূত আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।

এই ধরনের মিথ্যা, বানোয়াট ও অতি সংবেদনশীল প্রতিবেদন বাহিনীর প্রতি সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে। যার ফলে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি দেশের মানুষের মধ্যে বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। দেশের সর্ববৃহৎ পেশাদার বাহিনীকে জড়িয়ে এ ধরণের বিভ্রান্তিকর সংবাদ সদস্যদের মনোবল ক্ষুণ্ণ করার পাশাপাশি তাদের সার্বিক দায়িত্ব পালনেও বিরূপ প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সকল গণমাধ্যমকর্মী ও সচেতন মহলকে এই ধরণের সংবেদনশীল সংবাদ প্রকাশের পূর্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তার ( মোবাইলঃ ০১৭৩০-০৩৮০৩০) সাথে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram