ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৪
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫
আপডেট: অক্টোবর ২০, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫

বাউফল পাবলিক মাঠে মেলা বন্ধের দাবিতে ডিসি'র কাছে আবেদন

নিলা, বাউফল, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্র পাবলিক মাঠে মেলা নিয়ে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা মেলা বন্ধের জন্য পটুয়াখালী জেলা প্রশাসক ও বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। যদিও পটুয়াখালী জেলা প্রশাসক সাংবাদিকদের কাছে মেলার অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

জানা গেছে, স্থানীয় একটি মহল বাউফল প্রেসক্লাবের ব্যানারে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাবলিক মাঠে মাসব্যাপী মেলার আয়োজন করেছে। ইতিমধ্যে মাঠজুড়ে মেলার অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে, যার অর্ধেকেরও বেশি কাজ শেষ হয়েছে। এই মাঠটি শহরের একমাত্র খেলার মাঠ। এখানে প্রতিদিন বিকেলে ফুটবল খেলা হতো, শিশুরা খেলাধুলা করতো, আর সন্ধ্যার পর স্থানীয়রা হাঁটাচলা করতেন। মেলার অবকাঠামো নির্মাণ শুরু হওয়ায় এসব কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ফলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

এছাড়াও এই মাঠের চারপাশে রয়েছে আবাসিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, চারটি মসজিদ, দুইটি মাদ্রাসা, একটি সরকারি হাসপাতাল, একাধিক ক্লিনিক ও কিন্ডারগার্টেন স্কুল। এখানে মেলা বসলে পরিবেশ ও শব্দ দূষণ বাড়বে এবং একমাত্র সড়কে তীব্র যানজটের সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে পাবলিক মাঠে এই মেলা বন্ধের দাবিতে স্থানীয় ব্যক্তিবর্গ ও মুসুল্লিরা রবিবার পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে একটি আবেদন জমা দিয়েছেন। এর আগেও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একই বিষয়ে আবেদন করা হয়েছিল।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, আমি এ ধরনের কোনো মেলার অনুমতি দিইনি। এখনই স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিচ্ছি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram