ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৩
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫
আপডেট: অক্টোবর ২০, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য হত্যার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল

নিলা, বাউফল, পটুয়াখালী প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য ও মেধাবী শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় বাউফল সরকারি কলেজ থেকে একটি মিছিল বের হয়ে ওই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভকারীরা জুবায়েদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবুজাফর সিকদার, সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, সাংগঠনিক সম্পাদক লাদেন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জিসান, সহ-সভাপতি আবদুল্লা, রিয়াজ হোসেন, সাইমুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সরদার, জাহিদুল ইসলাম বাপ্পি, ইমরান ও দপ্তর সম্পাদক মাহিন হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবদুল্লাহ আল ফাহাদ, সাবেক যুগ্ম আহবায়ক মিজান, সাবেক সদস্য মাসুম বিল্লাহ, জাহিদুল ইসলাম ও পৌর ছাত্রনেতা রেদোয়ান উল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram