ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৪
প্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৫
আপডেট: অক্টোবর ১৮, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৫

গাইবান্ধায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন শেখ মুত্তাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা :

গাইবান্ধা জেলায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) হিসেবে যোগদান করেছেন শেখ মুত্তাজুল ইসলাম। যোগদানের পর তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা।

আজ জেলা পুলিশ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা জেলার বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপারবৃন্দ, অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের কর্মকর্তাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

যোগদানকারী অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন,গাইবান্ধা জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই। পুলিশ জনগণের বন্ধু—এই বিশ্বাস থেকেই সকলের সহযোগিতা কামনা করছি।

” পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা নবাগত কর্মকর্তাকে স্বাগত জানিয়ে বলেন,গাইবান্ধা জেলার পুলিশ প্রশাসনে তার অভিজ্ঞতা ও নেতৃত্বে নতুন গতি আসবে বলে আশাবাদী।” অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram